বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঈদ ফিরদি যাত্রায় জামালপুরের তারাকান্দি থেকে যাত্রীদের আসার পথে লাইনচ্যুত হয় ট্রেনটি।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য লাইন দিয়ে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সচল আছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল কাওরান বাজার। সেখানে ডাবল লাইন। একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি সচল। লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে। ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেলক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। 

তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit