রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী ৮ মে ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের এ নির্বাচন উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সহ:সভাপতি এমদাদুল হক খান, সাবেক পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সদস্য কামাল পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, কুল্লাগড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা, যুবলীগ নেতা ফারুক আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ, মো. ছায়েদুর রহমান এবং আব্দুল কাঈয়ুম খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাকিয়া সুলতানা জবা, শারমিন আক্তার এবং তহুরা বেগম।

মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার তপন চন্দ্র শীল। তিনি বলেন, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। আগামী ৮ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit