সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহীর আয়োজনে অনুষ্ঠিত স্থানীয় কৃষক, যুবক ও সর্বস্তরের মানুয়ের কাছে বাঙ্গালী কৃষ্টি ও হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা তুলে ধরে অনুষ্ঠিত দু‘দিন ব্যাপি কৃষক মেলা শেষ হয়েছে। সোমবার রাতে কৃষকদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এ কৃষক মেলা।

পৌরশহরের এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রামীণ খেলাধুলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী কৃষদের মাঝে পুরস্কার ও ২শত জন কৃষকদের মাঝে আউশ বীজ ও সার বিতরণ করেন এমপি মোশতাক আহমেদ রুহী। এ সময় অন্যদের মধ্যে, ইউএনও এম রকিবুল হাসান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতি কবি সুজন হাজং, কৃষি অফিসার নীপা বিশ^াস, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, এএসপি দুর্গাপুর সার্কেল আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, ওসি উত্তম চন্দ্র দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র কামাল পাশা, শ.ম জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা আলী আসগর সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া কৃষক মেলায় গান গেয়ে মঞ্চ মাতালে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুকুমার বাউল ও ক্লোজআপ তারকা ঐশি।এমপি রুহী বলেন, নেত্রকোনা-১ আসনকে অসাম্প্রদায়িক চেতনা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ আসনের জনগন আমাকে বড় আশা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন। আমি ক্রমান্বয়ে জনগনের সকল আশা পুরণ করবো ইনশাআল্লাহ্। অত্র এলাকার সাধারণ কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান করার স্বপ্ন ছিলো আমার দীর্ঘদিনের। তাই দুই উপজেলায় একযোগে এ অনুষ্ঠান করতে পেরে আমি সত্যিই আনন্দিত।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/বিকল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit