সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

পৌর শহরের পুলিশ মোড় এলাকার সিএনজি ষ্টেশন, বিরিশিরি বাসষ্ট্যান্ড ও দুর্গাপুর-ঢাকা গামী বাসের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদার করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সকল চালক, সুপারভাইজার ও টিকিট কাউন্টার ম্যানেজারদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্তি ভাড়া আদায়ের জন্য দুর্গাপুর মা মনি কাউন্টার কে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি সিএনজি জব্দ করা হয়। নির্ধারিত ভাড়া প্রদানের মাধ্যমে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদেরকে সতর্ক থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit