বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম

জর্জিয়ায় সংসদে ক্ষমতাসীন দলের এমপিকে মারধর করল বিরোধী দলের এমপিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়ায় সংসদে ক্ষমতাসীন দলের এক এমপিকে মারধর করেছে বিরোধী দলের এমপিরা। সংসদে ‘ফরেন এজেন্ট’ সম্পর্কিত একটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলীয় এমপিদের তোপের মুখে পড়েছেন জর্জিয়ার ক্ষমতাসীন দলের এক এমপি। বিলটি নিয়ে কথা বলতে গিয়ে ওই এমপি, বিরোধী এক এমপি কাছে কিল ঘুষি খেয়েছেন। 

সোমবার (১৫ এপ্রিল) জর্জিয়ান টেলিভিশনে সংসদ অধিবেশন চলছিল। জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এমদিনারদজে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে বিরোধী দলের এমপি আলেকো ইলিসাসভিলি দৌড়ে এসে মামুকে ঘুষি মারতে থাকেন। এ ঘটনার পর সংসদ অধিবেশনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে বিরোধী দলীয় ওই এমপির এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সংসদের বাইরে উল্লাস করা হয়। যদিও জর্জিয়ায় সংসদ অধিবেশনে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। 

জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বলেন, বিলের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু পশ্চিমারা এ আইনের বিরোধিতা করছে। বিরোধী দলীয় এমপিদের দাবি ফরেন এজেন্ট বিলটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি বিলটি পাস হলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথ সহজ হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হতেও এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit