বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব—এমপি হাবিবুর রহমান হাবিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলার ঐতিহ্য লালন করে দেশের উন্নয়ন ও অগ্রগতি ও মানুষের কল্যাণে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক অবদান রাখছেন।প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারনে বাংলাদেশ বহিবিশ্বে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।তিনি বলেন, বর্ষবরণ ও বৈশাখী বাঙালি জাতির প্রাণের উৎসব। হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে বাঙালী জাতি এদিন উৎসবে মেতে উঠেন।তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব।আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি, সমৃদ্ধি এবং এদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ এবং মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে নস্যাৎ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।এমপি হাবিব রোববার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা,ছাত্রলীগের আহবায়ক রেজান শাহ প্রমুখ।

 

 

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit