মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

স্বামীর সঙ্গে তুরস্ক গিয়ে ভয়াবহ খবর দিলেন ফারিণ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : তাসনিয়া ফারিণ এবার দেশে ঈদ উদযাপন করেননি। গিয়েছিলেন স্বামী রেজওয়ানের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে। দুজনে এবার তুরস্কে ঈদ উদযাপন করেছেন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘ঈদ এবং প্রেমের সম্পর্কের ৯ বছর পূর্তি উপলক্ষে তুরস্ককে বেছে নিয়েছি আমরা। আমি ৫ এপ্রিল এখানে এসেছি। একই দিন যুক্তরাজ্য থেকে রেজওয়ান এসেছে। এত সুন্দর একটা দেশ! ঈদের নামাজ এখানে আদায় করে ঘুরাঘুরি করেই ঈদ উদযাপন করি।

ফারিণ আরও বলেন, ‘ঈদের দিন জাহাজে ভ্রমণ করেছি। ১৪০০ সালে চালু হওয়া হাম্মামের তুর্কি বার্থেও গিয়েছিলাম। কতশত বছর আগের শুরু হওয়া হাম্মামের তুর্কি বার্থ। এখানে নাকি রাজা-বাদশাহরা একসময় গোসল করতেন। খুবই ঐতিহাসিক একটি জায়গায়। মিস করিনি।’ আনতালিয়া, কাপাডোসিয়া ঘুরে এখন ইস্তাম্বুলে অবস্থান করছেন এই দম্পতি।

তবে সবকিছু ঠিকঠাক থাকলেও ভয়াবহ ঘটনার কথা বললেন ফারিণ। তিনি জানালেন, ‘তুরস্কের আনতালিয়াতে গিয়ে ‘কেবল কারে’ উঠেছিলেন দম্পতি, চলে আসার পর জানতে পারেন, সেই কেবল কারটি ছিঁড়ে একজন মারা গেছেন। কয়েকজন আহতও হয়েছেন, বহু পর্যটক আটকে ছিলেন।

তার ভাষায়, ‘ওই ঘটনা মনে পড়লে এখনো রীতিমতো ভয় লাগছে। যেটিতে চড়লাম, দুই দিন পর সেটি ছিঁড়ে পড়ে যায়, কী ভয়ংকর! একজন মারা গিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন।  ১৪৮ জন ট্যুরিস্ট নাকি আটকে ছিলেন। পরে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হয়েছে। খবরটি জানার পর আঁতকে উঠেছিলাম আমি। কী একটা ভয়ংকর অবস্থা! দুই দিন আগেও আমি ওই কেব্‌ল কারে ছিলাম। খবর দেখে চিন্তায় ঢাকা থেকে মা ফোন করেছিলেন আমাকে।’

এবার ঈদে অনেকগুলো নাটকে কাজ করেছেন ফারিণ। ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ও ফারিণ। ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে গানটি।

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit