মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায় সহসা মুক্তি মিলছে না দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের। সোমবার (১৫ এপ্রিল) মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন না মঞ্জুর করে ভারতের সুপ্রিম কোর্ট। আগামী ২৯ এপ্রিলের পর এই মামলার পরবর্তী শুনানি হবে।

এনডিটিভির খবরে বলা হয়, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। তবে এই দুই দিনই জেলে বন্দি থাকবেন কেজরিওয়াল। কারণ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল বা তার পরে। শুনানির আগে অবশ্য এই গ্রেফতারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। তার পর ইডি হেফাজত থেকে তাকে পাঠানো হয় তিহাড় জেলে। সেখান থেকেই গ্রেফতারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবার এই মামলার শুনানির সময়ে কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী প্রচার থেকে আপ সুপ্রিমোকে আটকে রাখার জন্যই গ্রেফতার করেছে ইডি।

তবে কেজরির জামিনের আবেদন মামলা নিয়ে এদিন কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। ইডির জবাবের পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে। অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হয়ে গেলেও জেল থেকে বেরুতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit