মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে মধ্যপ্রাচ্যকে ফেরাতে হবে: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের ফিরে আসার এখনই সময় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলে ইরানের হামলাকে লক্ষ্য করে রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নিরাপত্তা পরিষদের এক ভাষণে তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) জনগণ আরো একটি বিপর্যয়কর পূর্ণামাত্রার বাস্তব যুদ্ধের মুখোমুখি। এখনই সময় এই উত্তেজনাকে প্রশমিত করা। তা না হলে এই অঞ্চল বা বিশ্ব আর কোনো যুদ্ধ বহনে সক্ষম হবে না।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য আরেকটি বাস্তব বিপজ্জনক পূর্ণামাত্রার যুদ্ধের মুখে। এই উত্তেজনা হ্রাসের জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আহ্বান জানান।

যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের মন্ত্রী বেনি গান্টজ বলেন, উপযুক্ত সময়ে এর জন্য প্রকৃত মূল্য পরিশোধ করতে হবে ইরানকে। তবে ইসরায়েলকে সাবধান করেছে ইরান। তারা বলেছে, যদি তাদের দিকে আর কোনো হামলা চালানো হয়, তাহলে কড়া জবাব দেয়া হবে। এর প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উত্তেজনাকে আর না বাড়াতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।

ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান উত্তপ্ত ওই মিটিংয়ে বলেন, কাউন্সিলকে এখনই পদক্ষেপ নিতে হবে। ইরানের এই সন্ত্রাসী কাজের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। এখন সবার চোখ ইসরায়েলের দিকে। তিনি বলেন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সব রকম নিষেধাজ্ঞা দিতে হবে।

উল্লেখ্য, শনিবার কমপক্ষে ৩০০ ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ছোড়ে তেহরান। তবে ইসরায়েল এর জবাব কিভাবে দেবে তা পরিষ্কার নয়। এরই মধ্যে অনুষ্ঠিত মিটিংয়ে এমন মন্তব্য উঠে আসে। 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit