মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

ইসরাইলে হামলার যে কারণ জাতিসংঘকে জানাল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত বিশ্ব সংস্থাটিকে ইসরাইলে হামলার কারণ জানিয়েছেন। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানি দূত বলেছেন, তার দেশের স্বাভাবিকভাবেই আত্মরক্ষার অধিকার রয়েছে। আর হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারই রক্ষা করেছে।  

ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানি আরও বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের হামলার উল্লেখ করে এ কথা বলেন তিনি।

ওই হামলার উল্লেখ করে ইরানি দূত ইরাভানি আরও বলেন, পাল্টা জবাব দেওয়া ছাড়া তেহরানের হাতে আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, ইরান উত্তেজনা বা যুদ্ধ চায় না। তবে যেকোনো হুমকি বা হামলার জবাব দেবে তেহরান।

গত শনিবার রাতভর ইসরাইলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

ইসরাইল বলেছে, তাদের বিমানবাহিনী, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী প্রায় সব অস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে। যদিও ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, ইসরাইলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে, তার সব কটিই পূরণ হয়েছে।

তিনি বলেন, ইসরাইল যদি এ হামলার জবাব না দেয়, তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit