মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

চোখজুড়ানো ক্যাচ ধরে কত টাকা পুরস্কার পেলেন মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ের বিপক্ষে ক্রিজে এসে পাথিরানার ওভারে প্রথম বলটি ডট দেন সূর্যকুমার। দ্বিতীয় বলে খেলেন আপার-কাট। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন ফিজ। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সীমানাদড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন তিনি। সীমানার বাইরে চলে যাওয়া মুস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। বিদায় নেন সূর্য।

দুর্দান্ত ওই ক্যাচের জন্য এক লাখ রুপি পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ। টাকার হিসাবে যা এক লাখ ৩১ হাজারেরও বেশি। ওই ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে ৫৫ রান দিয়ে নেন টিম ডেভিডের উইকেট। চেন্নাই জিতে ২০ রানে। তাদের ৪ উইকেটে ২০৬ রানের জবাবে ৬ উইকেটে ১৮৬ রান করতে সমর্থ হয় মুম্বাই। মুম্বাইয়ের হয়ে শতক করেন রোহিত শর্মা।

নিজেদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার রাহানেকে হারায় চেন্নাই। এরপর গাইকোয়াডকে নিয়ে ৫২ রানের জুটি করেন রাচিন রবীন্দ্র। রাচিন ২১ রানে ফিরে গেলেও ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন চেন্নাই অধিনায়ক।

চারে নামা দুবেকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন তিনি। তবে ম্যাচের ১৬তম ওভারে পান্ডিয়ার বলে ৬৯ রান করে আউট হন গাইকোয়াড। অধিনায়ককে হারিয়েও থেমে থাকেনি চেন্নাই। ড্যারেল মিচেল ও ধোনির ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় তারা। দুবে ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন। আর চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি ৪ বল খেলে তিন ছক্কার বিনিময়ে ২০ রানে অপরাজিত থাকেন। তাতে ২০৬ রানের পুঁজি পায় চেন্নাই।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে মুম্বাই। রোহিত ও কিষানের ওপেনিং জুটি থেকে আসে ৭০ রান। তবে পাথিরানা এক ওভারেই দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন মুম্বাইকে। একপ্রান্তে রোহিত খেলতে থাকলেও তাকে অন্যরা তেমনভাবে সঙ্গ দিতে পারেনি। রোহিত শর্মা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ১০৫ রানে। চেন্নাইয়ের হয়ে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন পাথিরানা। এ জয়ের পর ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে চেন্নাই। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে মুম্বাই ইন্ডিয়ান্স।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit