সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ট্রেন-লঞ্চে উপচেপড়া ভিড় হলেও স্বস্তি মহাসড়কে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : টানা পাঁচদিনের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। উপচেপড়া ভিড়ে ট্রেন ও লঞ্চে ফিরতি যাত্রায় ভোগান্তি হলেও তুলনামূলক ফাঁকা দূরপাল্লার বাসগুলো। পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে খুশি কর্মব্যস্ত মানুষ।

ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন শেষে সোমবার খুলেছে অফিস-আদালত। টানা ছুটি কাটিয়ে ভোর থেকেই লঞ্চে রাজধানীতে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

প্রচণ্ড ভিড়ে ভোগান্তি নিয়ে ফেরা যাত্রীদের অভিযোগ লঞ্চের ব্যবস্থাপনা নিয়েও। তবে কষ্ট হলেও দুই উৎসবে বাড়িতে থাকা স্বজনদের সঙ্গে মিলতে পেরে আনন্দিত তারা।

ট্রেনে ভিড় ঠেকেছে ছাদেও। ফিরতি যাত্রায় সময় কম পাওয়ায় দুর্ভোগও বেশি। মানুষ বেশি হওয়ায় কষ্ট করেই ফিরতে হল, বলছেন ট্রেনযাত্রীরা।

বাস টার্মিনালগুলো দিয়েও বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকছেন কর্মব্যস্ত মানুষ। মহাসড়কগুলোতে ভিড় তুলনামূলক কম দেখা গেছে। তবে ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করা অভিযোগ যাত্রীদের।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit