মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঈদ ও নববর্ষ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ পুরান ঢাকার সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পুরান ঢাকার নাজিরা বাজারের বাসভবনে আগতদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন সকাল থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং নববর্ষ উপলক্ষে পুরান ঢাকার নাজিরা বাজারের বাসভবনে ঢল নামে নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীসহ সকলের পরিবারের খোঁজ খবর নেন এবং বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান মোহাম্মদ সাঈদ খোকন। এসময় আগতদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। 

এসময় সাঈদ খোকন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ঈদুল ফিতর মুসলিম ধর্মের একটি বড় উৎসব। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীর খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমার সাধ্যমত বিগত দিনেও আমি এবং আমার পরিবার নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এ সময় দলকে পুরান ঢাকায় আরও শক্তিশালী করতে আগত নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা-৬ আসনের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাসহ মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit