বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

সিলেটে ব্যবসায়ী সানর মিয়া হত্যার আসামি দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১১৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশিষ্ট ব্যবসায়ী মৃত তেরা মিয়ার দ্বিতীয় ছেলে সিলেট রেঙ্গা হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও ক্রীড়াব্যক্তিত্ব সানর মিয়া হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে, সিলেট মোগলাবাজার থানা দিন, হাজীগঞ্জ এলাকার সচেতন নাগরিকবৃন্দর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গত শনিবার (১৩ এপ্রিল) মোগলাবাজার থানা দিন হাজীগঞ্জ বাজারের বিকেলে শুরু হয় এ মানববন্ধন। পরে বিক্ষোভ মিছিল হয়। হাজীগঞ্জ সহ কয়েকটি গ্রামের নারী-পুরুষেরা নানা স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে যোগ দেন। ইউপি সদস্য লনি কান্ত দাসের সভাপতিত্বে আব্দুল মুমিন ও আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায়,মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮নং মোগলাবাজার চেয়ারম্যান সাইস্তা, ৭নং ইউপি সদস্য ওমরঞ্জ দাস,এলাকার বিশিষ্ট মুরব্বী কাপ্তান মিয়া, আব্দুল মান্নান, ফয়জুল হক বদই, আব্দুল খালিক, আমিনুল ইসলাম, সাহাবউদ্দিন, কামরান আহমদ, ছদরুল ইসলাম, দিলোওয়ার হুসাই, শাহ মুকিত, ইমাম উদ্দিন নাসির, গৌছ আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন ,সিলেট রেঙ্গা হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও ক্রীড়াব্যক্তিত্ব সানর মিয়া হত্যায়, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি এবং আসামীদের শনাক্তকরে ধরা হচ্ছেনা। তাই বাধ্য হয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে। এসময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, ৭২ ঘন্টার মধ্যে আসামী ধরা না হলে এলাকাবাসীর পক্ষ হতে কঠোর কর্মসূচী পালন করা হবে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit