বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার (১৩ এপ্রিল) ইরানি হামলা শুরুর পর তিনি এই নিন্দা জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উসকে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করেছে, তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি আরও বলেছেন, ইসরায়েল এবং জর্ডান ও ইরাকসহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit