বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

ইসরায়েলে ইরানের হামলা, নীরবে পিছু টান দিচ্ছে আমেরিকা!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দামেস্কে নিজের কনস্যুলেটে হামলার জেরে ইসরায়েলের মাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। রবিবার রাতের এই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের হামলার পর ইসরায়েলের জন্য দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেও নীরবে পিছু টান দিচ্ছে আমেরিকা।

ইরানি হামলার পর নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, “ইরানে সরাসরি কোনও হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। এমনকি পাল্টা হামলায় সমর্থনও দেবে না মার্কিন কর্তৃপক্ষ।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র আর উত্তেজনা চায় না। তবে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কঠোর ভাষায় ইরানি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেন।

তাতে তিনি বলেন, “আর উত্তেজনা  চায় না আমেরিকা। তবে ইসরায়েলের প্রতিরক্ষা এবং ওই অঞ্চলে মার্কিন কর্মীদের রক্ষায় ‘সমর্থন অব্যাহত রাখবে’। তিনি আরও বলেন, “আমি সামনের ঘণ্টা এবং দিনগুলোকে আঞ্চলিক এবং সারা বিশ্বের মিত্র ও অংশীদারদের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ব্লিংকেনের সঙ্গে সুর মিলিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনিও বলেছেন, ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা। তবে দেশটি ইরানের সঙ্গে উত্তেজনা আর বাড়াতে চাইছে না। বাইডেন প্রশাসন এই বার্তার মাধ্যমে স্পষ্টতই নেতানিয়াহুকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।

এর আগেও বাইডেন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। এখন, ইরানের হামলার পরে, তিনি মৌখিকভাবে অনেক বেশি সমর্থন দিচ্ছেন, কিন্তু পর্দার আড়ালে ভিন্ন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাইডেন নেতানিয়াহুকে ‍সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, “অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না।”

এ সময় বাইডেন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কূটনীতি ব্যবহার করার কথা জানিয়েছেন।  জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে আক্রমণে সরাসরি জড়িত হবে না আমেরিকা। এভাবে বাইডেন প্রশাসন নেতানিয়াহু পিছনে ঠেলে দিচ্ছেন। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit