বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

ইরান-ইসরায়েল উত্তেজনা: জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় রবিবার বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

ইসরায়েলের অনুরোধে কাউন্সিলের প্রেসিডেন্ট ভেনেসা ফ্রাজিয়ের বলেছেন, এ হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে। নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছে ইরান। দেশটি ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন-কানুন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না।

ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ইরানের হামলা শুরু হওয়ার পরই তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলজুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। তবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। তবে অনেকেই আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৪/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit