রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

দুর্গাপুরে বেড়াতে এসে নদীতে নিখোঁজ হলো তরুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে আবির হাসান (২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে ওই তরুণ নিখোঁজ হন। দুপুর আড়াইটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আবির হাসান গাজিপুরের কেওড়া বাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল আবির। পরে আজ রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ময়মনসিংহের ডুবুরি দলকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit