সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিএনপির সামনে জনপ্রিয়তা প্রমাণের সুযোগ: কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১৩ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কামরুল ইসলাম এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায়। আর নির্বাচন কমিশনও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর।

কামরুল ইসলাম বলেন, এবারের উপজেলা নির্বাচনে প্রতীক নিয়ে কিংবা দলীয়ভাবে কেউ অংশ নেবে না, সবাই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেবে কমিশন। ফলে জনগণ কোনো ধরনের শঙ্কা ছাড়াই নির্ভয়ে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, গত সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের হামলা-মামলা বা নির্যাতন নেই আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের এত বড় বিজয়ের পরে কোথাও কোনো উচ্ছৃঙ্খলতা ছিল না। বিএনপির ওপর কোনো নির্যাতন-নিপীড়ন হয়নি।

কামরুল ইসলাম বলেন, বিএনপির যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, তারাই এখন কারাগারে রয়েছেন। অথচ বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে সব হারিয়ে আবোল তাবোল মন্তব্য করছে।‘তবে এবার উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিএনপি তাদের জনপ্রিয়তা প্রমাণ করার সুযোগ নিতে পারে’, যোগ করেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit