মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

‘চলতি বছরই রাশিয়ার কাছে পরাজিত হতে পারে ইউক্রেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রিচার্ড বলেন, ২০২৪ সালের মধ্যেই রাশিয়ার কাছে ইউক্রেনের পরাজিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এর প্রধান কারণ হিসেবে তিনি মনে করেন, ইউক্রেনের মনের মধ্যে এমন ধারণা জন্মেছে যে তারা এই যুদ্ধে জিততে পারবে না।

যখন বাস্তবতা এমন, তখন কেন মানুষ আর লড়াই করতে চাইবে এবং মরতে চাইবে? বলেন  ব্যারন। তবে ইউক্রেন এখনও সে অবস্থায় পৌঁছায়নি বলেও মনে করেন তিনি। তবে ইউক্রেনের বাহিনী গোলাবারুদ, সৈন্য ও বিমান প্রতিরক্ষায় মারাত্মক ঘাটতিতে রয়েছে।
গত বছর রাশিয়ানদের দখল করা অঞ্চল ফিরিয়ে নিতে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে এবং বর্তমানে মস্কো গ্রীষ্মকালীন আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। আগামীতে রাশিয়ার হামলার ধরণ কেমন হতে পারে তা বেশ পরিষ্কার বলে জানান জেনারেল ব্যারন।
তিনি বলেন,আমরা দেখছি যে রাশিয়া সামনের সারিতে ব্যাট করছে। এই গ্রীষ্মের কোনো এক সময়ে, আমরা রাশিয়ার একটি বড় আক্রমণ দেখতে পাব। সম্ভবত তা ছোট কিছু অর্জনের চেয়ে ইউক্রেনীয় লাইন ভেঙ্গে ফেলার চেষ্টার মত বড় কিছু হতে পারে।যদি তা হয় তবে রুশ বাহিনী সামনে এগুতে থাকবে এবং তাকে প্রতিহত করা ইউক্রেনের পক্ষে সম্ভব হবে না বলে মনে করেন ব্যারন। তিনি বলেন, রাশিয়ানরা জানত, ঠিক কোথায় ইউক্রেন আক্রমণ করতে পারে। জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র থেকে দক্ষিণে আজভ সাগরের দিকে। তারা সেই অনুযায়ী পরিকল্পনা করেছিল এবং সফলভাবে ইউক্রেনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পেরেছিল।

হোয়াইটহল থিঙ্কট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুসি)-এর ল্যান্ড ওয়ারফেয়ারের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর জ্যাক ওয়াটলিং বলেন, ইউক্রেনীয়দের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাশিয়ানরা তাদের বাহিনীকে কোথায় নিয়োজিত করবে তা ঠিক করতে পারে।

রাশিয়ার এই দীর্ঘ ফ্রন্টলাইন প্রতিরোধ করা ইউক্রেনীয়দের পক্ষে সম্ভব নাও হতে পারে, বলেন তিনি। ডক্টর জ্যাক ওয়াটলিং বলেন, নিশ্চিতভাবেই ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ভূখণ্ড  হারাবে। কিন্তু প্রশ্ন হলো, কতটা এবং কোন অঞ্চলের জনসংখ্যা এতে আক্রান্ত হবে।

তার মতে, এটা ঠিক যে রাশিয়ার জেনারেল স্টাফরা তাদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে এখনও কোন জায়গাকে চূড়ান্ত করতে পারেননি। আপাতত তিনটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা যায় যেগুলো মস্কোর কাছে প্রত্যাশিত। একটি খারকিভ, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর; দ্য ডোনবাস এবং জাপোরিঝিয়া।
সূত্র: বিবিসি 

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit