বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

নাটোরে ৯৭ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা শুরু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নীলফামারীর পুলিশ সুপার আমিরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার (উপ সচিব) মোতাকাব্বির আহমেদ, নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রামস্থ নাটোর সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান সপু ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর গোমেজ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোরের (পুসান) সভাপতি মো. জিহাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুসানের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার এবং ড্রধান পর্যবেক্ষক মুরছালিন মিঠু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারা দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে বর্তমানে ২৬ জন শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ আট বছর ধরে। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সূক্ষè চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধির পথে।

অনুষ্ঠানে ৪১ এবং ৪৩তম বিবিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নাটোরের বাসিন্দাদের সংবর্ধনা প্রদান এবং ৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্ত্তিকৃত ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit