বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গ্রেফতারকৃত মো.নাহিদ হোসেন (২৩) উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের নুরু বেপারী বাড়ির মো.বেলালের ছেলে।গতকাল শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি ভিকটিমকে প্রেম নিবেদন সহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ এপ্রিল বিকেল সোয়া ৩টার দিকে ভিকটিমের মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশির বাড়িতে যান। এ সময় নির্যাতিত কিশোরী তার নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। কাজ শেষে ভুক্তভোগী কিশোরীর মা নিজ ঘরে এসে ভিকটিমের কান্না দেখে কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় বিকেল ৪টার দিকে বসত ঘরের দরজা খোলা থাকায় নাহিদ ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিল। র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৪/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit