শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ইনসেপটা ফার্মায় নাইট্রিক এসিড লিকেজ, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা জেলার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানায় এসিড লিকেজের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ক্যামিকেল টেন্ডার ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট কাজ করে। এতে ছড়িয়ে পড়া ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতের দিকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে নাইট্রিক এসিডের ড্রাম পড়ে গিয়ে সেটি থেকে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ফায়ার সার্ভিসও সেখানে গিয়েছে। কাজ চলছে। আমাদের কর্মকর্তা জানালে বিস্তারিত বলা যাবে।

ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ফাইজুর রশিদ বলেন, আমাদের এখানে জার্মানি ও বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে সুইচ বায়ো ফেক্টারি আছে। এখানে যে জিনিস বানানো হয়, সেখানে একটি এসিডের ড্রাম খুলে পড়ে ধোঁয়া হয়। ধামরাই থানা পুলিশ এসেছে। ফায়ার সার্ভিস এসে সেটি নিয়ন্ত্রণে আনে।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit