শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পান্ডিয়ার সৎভাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলার মাঝেই ঝামেলায় পড়লেন ভারতীয় ক্রিকেটের দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া। সৎ ভাই বৈভব পান্ডিয়ার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ এনেছেন তারা। যার জেরে বৈভবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, হার্দিকদের সৎ ভাই বৈভব পান্ডিয়া অংশীদারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪.৩ কোটি রুপি আত্মসাৎ করেছেন। যার ফলে হার্দিক ও ক্রুনালের বড় ক্ষতি হয়েছে।  

২০২১ সালে তিন ভাই মিলে যৌথভাবে একটি পলিমার ব্যবসা স্থাপন করেছিলেন। অংশীদারিত্বের শর্ত ছিল যে, হার্দিক- ক্রুনাল ৪০ শতাংশ করে মূলধন জোগান দেবেন এবং তার সৎ ভাই ২০ শতাংশ মূলধন দেবেন। সেই সঙ্গে প্রতিদিনের কাজ পরিচালনা করবেন। একই অনুপাতেই লাভ বণ্টন করা হবে।

বৈভব একই ব্যবসায় আরেকটি সংস্থায় জড়িত এবং হার্দিক ও ক্রুনালকে না জানিয়ে অংশীদারিত্বের চুক্তি লঙ্ঘন করে। একটি সূত্র বলেছে, ‘এতে মূল অংশীদারিত্বের লাভ কমে যায়, যার ফলে ৩ কোটি রুপির ক্ষতি হয়। ’ সৎভাই গোপনে তার নিজের লাভ ২০ শতাংস থেকে বাড়িয়ে ৩৩.৩ শতাংস করেছেন।

বৈভব পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করে নিজের অ্যাকাউন্টে চালান করেছেন। আর এতেই চটেছেন হার্দিক এবং ক্রুনাল।  

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit