রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

মুক্তির আগেই শেষ শাকিবের ‘রাজকুমার’র টিকিট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর অগ্রিম টিকেট বিক্রি করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় সিনেপ্লেক্স মুক্তি পাওয়া সিনেমাগুলো অগ্রিম টিকিট ছাড়া হয়। এই ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার সব টিকিট শেষ।

সিনেপ্লেক্সের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ‘ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে ‘রাজকুমার’ সিনেমার টিকিট শেষ হয়ে গেছে। এ ছাড়া, সিনেপ্লেক্সের ধানমন্ডি, মিরপুর, চট্টগ্রাম, রাজশাহী শাখার টিকিটও শেষের দিকে। রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে “রাজকুমার” সিনেমার সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমাদের বিশ্বাস, মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক “রাজকুমার”কে আপন করে নেবেন।’

দেশের ১২৬টি প্রেক্ষাগৃহ দখলে নিয়েছেন ঢাকাই নবাব। জানা যায়, ২১২টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিনভাগ হল পেয়েছে। এতে করে কয়েক কোটি টাকা বুকিং মানি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘রাজকুমার’ মুক্তি উপলক্ষে শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। তিনি বলেছেন, ‘রাজকুমার’ একটি আবেগের নাম। ‘রাজকুমার’ শুধু দেশের নয় এটি হয়ে উঠুক সারা বিশ্বের সমস্ত ভাষাভাষীদের।’

প্রসঙ্গত, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’ সিনেমাটি। এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit