সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ঈদের আনন্দ নেই নুসরাত ফারিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : টানা ১৭ দিন হাসপাতালে নুসরাত ফারিয়ার বাবা। আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ফলে ঈদের খুশিটা সেভাবে ছুঁতে পারছে না তাকে। ভারতীয় সংবাদমাধ্যমে এমন কথায় ফারিয়া।

তিনি বলেন, ‘এবার কিছুই হচ্ছে না। মন ভালো নেই কারোরই। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। হাসপাতালে আইসিইউতে রয়েছেন। গত ১৭ দিন ধরে উনি ভর্তি। তাই পরিবারের কারোরই মন ভালো নেই। কী হবে জানি না। তাই ঈদের জন্য আমাদের পরিবারে কিছুই হচ্ছে না। হাসপাতাল আর বাড়ি, এভাবেই কাটছে।’

রোজার শুরুতেই ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম। তখনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। 

সেসময় খবরটি সামাজিক মাধ্যমে জানিয়ে ফারিয়া লিখেছিলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।

সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ফারিয়ার। এর আগে নিজে অসুস্থ হয়েছিলেন। আচমকা অচেতন হয়ে পড়েছিলেন। এ সময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের শারীরিক ধকল কাটাতেই বাবাকে নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
 

 

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit