ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন; মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা। এছাড়া দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/দুপুর ১:০০