মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যা যা করতে পারি, তাই করব: বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহের সোমবার (১ এপ্রিল) সিরিয়ার দামেস্কতে ইসরাইলি হামলায় ইরানের কয়েক জন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। এই হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান চলতি সপ্তাহেই ঐ অঞ্চলে মার্কিন ও ইসরাইলি সম্পদের ওপর আক্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাশে নিয়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। তেহরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, দশ দিন আগে ইসরায়েল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর তেহরান ‘ব্যাপক আক্রমণের’ হুমকি দিচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা যা করতে পারি, সেটাই করব।

বাইডেন আরও বলেন, ‘যেমনটা আমি নেতানিয়াহুকে বলেছি, ইরান এবং এর প্রক্সি বাহিনীগুলোর হুমকি থেকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লোহার আবরণের মতো দৃঢ়। আমি আবারও বলছি, লোহার আবরণের মতো দৃঢ়। ’গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে লম্বা সময় ধরে আসন্ন ইরানি হামলা সম্পর্কে আলোচনা করেন জো বাইডেন।  

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘ঠিক কখন ও কীভাবে ইরান পালটা হামলা চালানোর পরিকল্পনা করেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ’বাইডেন প্রশাসন মনে করছে, ইরান কর্তৃক ইসরাইলের ওপর সরাসরি হামলা ভয়াবহ পরিস্থিতির জন্ম দেবে। কারণ এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান অবস্থা আরো মারাত্মক রূপ ধারণ করবে। এই মুহূর্তে ইরানের আক্রমণ ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে বৃহত্তর ও আঞ্চলিক সংঘাতে পরিণত করতে পারে—যা বাইডেন দীর্ঘদিন ধরে এড়াতে চেয়েছিলেন।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় ইরানের সিনিয়র সামরিক নেতাসহ ১৩ জন নিহত হন। ইসরায়েল অবশ্য সেই হামলার দায় স্বীকার করেনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit