নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশকে শান্তির দেশ করে দেওয়ার দোয়া করা হয়। এছাড়াও ডেঙ্গুসহ দূরারোগ্য ব্যাধি থেকে সবাইকে হেফাজত করার দোয়া করা হয়। বিশেষ করে, ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা হয়।
জাতীয় ইদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৬টা থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মানুষের আনাগোনা শুরু হয়। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান ক্বারী হিসেবে এই জামাতের দায়িত্ব পালন করেন।