মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না এবাদতের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের বিশ্বকাপের আসর। কিন্তু এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মতো ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা নেই এবাদতের।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ বিষয়টি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন। যদিও এবাদত নিজে এর আগে জানিয়েছিলেন, বিশ্বকাপ দিয়েই ফেরার অপেক্ষায় আছেন তিনি। লিগামেন্টে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ডানহাতি পেসার।

গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন পেস আক্রমণের অন্যতম মূল অস্ত্র এবাদত। তাতে এশিয়া কাপ তো বটেই, ছিটকে যান ওয়ানডে বিশ্বকাপ থেকেও। গত বছরের সেপ্টেম্বরে এবাদতের হাঁটুতে অস্ত্রোপচার করাতে লন্ডনে পাঠানো হয়। অস্ত্রোপাচারের পর থেকে পুনর্বাসনে আছেন তিনি। মাঝে তার মাঠে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit