বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় পবিত্র কোরআন বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১১৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন বিতরণ করা হয়েছে। পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান।

হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিবুল্লাহ হোসনেগীর এর সভাপতিত্বে পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মাজিদ, সহকারী শিক্ষক আকমান আলী, আব্দুল আহাদ চৌধুরী কাওসার, মাওলানা শিহাব উদ্দিন, শাহিন আহমদ, কৈলাশ শাহনুর মাদ্রাসার লেকচারার বাহাউদ্দিন বাহার, সমাজ সেবক আফজাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান বলেন, মহাগ্রন্থ পবিত্র আল কুরআন মানুষের পরিপূর্ণ জীবন বিধান। কুরআন এর বিধান মেনে চলতে পারলে দুনিয়া শান্তি প্রতিষ্ঠা হবে। তাই সবাইকে পবিত্র কুরআন পড়া শিখতে হবে। শুধু পড়তে পারলেই হবে না কুরআনের নির্দেশ গুলো বুঝে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর দেখানে পদ্ধতি মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। তবে আমরা দুনিয়া ও আখেরাতি শান্তি লাভ করতে পারবো।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৪/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit