বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ঈদ উপহার বিতরণে ড. মোমেন সামর্থ্যানুযায়ী দুখি মেহনতী মানুষের পাশে দাঁড়াতে হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  “ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্যানুযায়ী দুখি মেহনতী মানুষের পাশে দাঁড়াতে হবে।বাংলাদেশকে একটি উন্নত, স্মার্ট, ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়তে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। শেখ হাসিনা সরকার দেশের দারিদ্র বিমোচনের জন্য কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশের দারিদ্রতা দূর হবে”।৯ এপ্রিল (মঙ্গলবার) সিলেট কদমতলী বাস টার্মিনালে ঈদ উপহার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, মহানগর আওয়ামী

লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় ও ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুলজার আহমদ, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, জুবেল আহমদ, এম এস ইসলাম প্রমুখ।এর আগে ড. মোমেন সিলেট শাহজালাল (র.) মাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি সংশ্লিষ্টদেরকে উন্নয়ন কার্যক্রম যথাসময়ে শেষ করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য শফিউল আলম জুয়েল।

 

 

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৪/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit