বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নোয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু  

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও পাঁচজন আহত হয়। নিহত মো.মাহেদুল আজম শিহাব (১৯) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব তার কয়েকজন বন্ধু সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে পৌঁছলে ওই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিহাব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। 

 

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৪/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit