বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ বিতরণ করলেন ড. মোমেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি।৮এপ্রিল (সোমবার) দুপুর ২ টায় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বন্ধু, গরীবের বন্ধু। সেজন্য টিসিবি’র মাধ্যমে নিত্যপণ্য দ্রব্য কমমূল্যে সরবরাহ, ৫০ লক্ষ পরিবারকে বিভিন্ন ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালু আছে। যাতে জনগণ সুখে শান্তিতে থাকে। আজকের এ কার্যক্রম তারই অংশ। এটির কলেবর ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।সহকারী কমিশনার নিশাত আনজুমের সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য শফিউল আলম জুয়েল, সদর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, জেলা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ও ডেইলি সিলেট মিডিয়ার বার্তা সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ প্রমুখ।অনুষ্ঠানে মোট ১০ জনকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit