শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাতের পার্টিতে আরিয়ান-লারিসা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব সময়ই থাকে আতশকাচের তলায়। বড় পর্দায় অভিনয় করে যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তার ছেলে কাকে মন দিয়েছেন, তা নিয়ে কৌতূহল সবারই। তবে বলিপাড়ার কোনো অভিনেত্রী নন, এক মডেলকেই নাকি মন দিয়ে ফেলেছেন শাহরুখ-পুত্র। বলিপাড়ার অন্দরমহলের খবর, আরিয়ান খানের নতুন বান্ধবী ভারতীয় নন। ব্রাজিলের নাগরিক তিনি। নাম লারিসা বনেসি। এবার এক রাতের পার্টিতে ধরা পড়লেন আরিয়ান-লারিসা। খবর আনন্দবাজার অনলাইনের।

আরিয়ান ও লারিসার প্রেমের খবর পাঁচকান হতে না হতেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বাদশা-পুত্র। মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক পেছনেই লারিসা। গানের তালে নাচছেন লারিসা। ঘন ঘন উড়ন্ত চুমু ছুড়ছেন আরিয়ানকে। এমন কাণ্ড দেখে হাসি আরিয়ানের ঠোঁটে। যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান তিনি।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামের পাতায় লক্ষ্য করে দেখা গিয়েছে, তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধুমাত্র লারিসাকেই নন, তার গোটা পরিবারকেই সামাজিক মাধ্যমে অনুসরণ করেন বাদশা-পুত্র। লারিসার সামাজিক মাধ্যমের পাতাতেও উঁকি দিয়েছেন বলিপাড়ার একাংশ। আরিয়ানকে তো বটেই, তার পাশাপাশি শাহরুখ, শাহরুখ-পত্নী গৌরী খান এবং শাহরুখ-কন্যা সুহানাকেও ইনস্টাগ্রাম অনুসরণ করেন লারিসা। 
আরিয়ানের পুরো পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে যোগসূত্র রাখলেও শাহরুখ এবং গৌরী— দুজনের কেউই লারিসাকে অনুসরণ করেন না। শুধুমাত্র আরিয়ানের বোন সুহানা সামাজিক মাধ্যমে অনুসরণ করেন লারিসাকে। শাহরুখ-পুত্রের সঙ্গে ব্রাজিলের এই মডেলের সম্পর্কের গুঞ্জন শুধুই গুজব, নাকি রয়েছে কোনো ভিত্তি, তা সময়ই বলবে।
 

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit