বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫০০ পিছ ইয়াবা ও ৪ কেজি গাজা সহ ২ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার চৌকস পুলিশের এস, আই মোবারক আলম, এস, আই আনিসুজ্জামান, এস, আই এরশাদ মিয়া, এ,এস,আই মোঃ আরিফ হোসেন সহ পুলিশের একটি টিম পৃথক ২ টি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের দক্ষিণ মিনারকোট গ্রামের মোতাহার মিয়ার ছেলে সাদেক মিয়া ও একই ইউনিয়নের দিঘীরপাড় এলাকার মান্নান মিয়ার ছেলে মোঃ বাদল মিয়া। গ্রেপ্তারকৃত আসামিদেরকে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরে আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।