সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালাল চীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক ‘যুদ্ধ মহড়া’ পরিচালনা করেছে চীন। রবিবার দক্ষিণ চীন সাগরে এ মহড়া চালিয়ে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

একই দিন ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালায়। 

ফিলিপাইনসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা রবিবার এ অঞ্চলে যৌথ মহড়া পরিচালনা করবে বলে ঘোষণা দেওয়ার একদিন পরে চীন এমন মহড়া পরিচালনার কথা জানায়।

বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ ও বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করে।

তাদের এক বিবৃতিতে বলা হয়,‘দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলে এমন সকল সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে।’

এ জলসীমায় রবিবার চালানো চীনের সামরিক তৎপরতা সম্পর্কে  বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কয়েক দিন আগে চীন এ মহড়া পরিচালনা করলো।

সূত্র : সিএনএন।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit