রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজকের নামাজের সময়সূচি উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

গার্মেন্টস মালিক ও শ্রমিক’সহ দেশবাসীকে  ঈদের অগ্রীম শুভেচ্ছা 

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৬০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিল্প শ্রমিক ও মালিকসহ দেশবাসীকে অগ্রীম ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোঃ আলমগীর শেখ (লালন)।
শ্রমিক নেতা আলমগীর শেখ লালন শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার (রোজা রাখার) পরে আসে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই ঈদ। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তিনি আরও বলেন, ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন শ্রমিক নেতা আলমগীর শেখ লালন।
ঈদুল ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে “বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের” পক্ষ থেকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit