রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজকের নামাজের সময়সূচি উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

বিক্ষোভে উত্তাল তেহরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানজুড়ে চলছে বিক্ষোভ মিছিল। রাস্তায় রাস্তায় হাজার মানুষের ঢল। রাগে ক্ষোভে ফেটে পড়েছে পুরো দেশ। বিক্ষোভের মাঝেই ঝুলে রাখা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিকৃতি। দেখে মনে হচ্ছে নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া হচ্ছে। 

আন্দোলনের নেতৃত্ব দিতে মাইক হাতে দাঁড়িয়ে আছেন একজন। তার পাশেই আবার ফাঁসির সেই মঞ্চে জল্লাদের ভূমিকায় দাঁড়িয়ে আছেন অন্য একজন বিক্ষোভকারী। নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানও দিচ্ছেন বিক্ষোভকারীরা। সবার মুখে মুখে একই বুলি- ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ধ্বংস হোক। অনেকেই আবার আন্দোলনের মাঝেই পুড়ছেন ইসরাইলের পতাকাও। 

১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলের নৃশংস হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাতজন সদস্য নিহত হন। সোমবারের বিমান হামলায় নিহতদের মধ্যে ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিও ছিলেন। ডিসেম্বর থেকে সিরিয়ায় ইরানি কর্মকর্তাদের হত্যার ধারাবাহিক হামলার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক। যার জেরেই শুরু হয় এ বিক্ষোভ মিছিল।

নিহতদের জানাজার সময় বিক্ষোভকারীরা আরও ফুলে ফেঁপে উঠেন। নিহত কর্মকর্তাদের জানাজার অনুষ্ঠানেও যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেওয়া বিশাল জনতার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন একজন সেনা। আন্তর্জাতিক আল-কুদস দিবসের দিনেই তেহরানে জানাজার কার্যক্রম সম্পন্ন হয়। এএফপি

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit