মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মায়ের জন্য দোয়া ও প্রার্থণা কামনা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১২৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্থরের সম্মানিত নাগরিকবৃন্দ ও শিল্প মালিক-শ্রমিক’সহ প্রিয় দেশবাসী এবং মুসলিম বিশ্বের সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এমনটাই আমার প্রাণের চাওয়া।
বার্তায় তিনি আরও বলেন, তাঁর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ এবং ভালোবাসাপূর্ণ সমাজে, দেশ গঠনের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করি।
জনপ্রিয় এই শ্রমিক নেতা আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন ও নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। গ্রামমুখি শ্রমিক ও সকলের যাত্রা হোক নির্বিঘ্ন এই কামনায় সকলকে জানাই ঈদ মোবারক। পরিশেষে তাঁর অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থণা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit