মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মিস ইউনিভার্সে সৌদি মডেল অংশগ্রহণের খবর মিথ্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : মার্চের শেষ ভাগে এক ইনস্টাগ্রাম পোস্টে সৌদি আরবের তরুণ মডেল রুমি আল-কাহতানি দাবি করেছিলেন, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করছেন তিনি। তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ দাবি করেছে, এবারের প্রতিযোগিতায় সৌদি সুন্দরীর অংশগ্রহণ নিয়ে প্রকাশিত খবরটি পুরোপুরি মিথ্যা। 

মিস ইউনিভার্স কর্তৃপক্ষের একটি বিবৃতির বরাত দিয়ে খবরটি জানিয়েছে আল-আরাবিয়া ও খালিজ টাইমস। 

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। রুমি আলকাহতানি মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না। সৌদি আরবে মিস ইউনিভার্সের প্রতিযোগী নির্বাচন প্রক্রিয়া চালানো হয়নি।

আল-কাহতানির মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগদানের বিষয় গণমাধ্যমগুলোর মাতামাতি শুরু হয়েছিল মূলত তারই একটি ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আলকাহতানি লিখেছিলেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

ইনস্টাগ্রাম পোস্টে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরেছিলেন। 

তবে আল-আরাবিয়া দাবি করেছে, ইনস্টাগ্রামে এমন ঘোষণার পর আল-কাহতানির সঙ্গে যোগাযোগ করে তারা। তবে ওই সুন্দরীর কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

এই বছর মেক্সিকোতে বসছে মিস ইউনিভার্সের আসর; এতে শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেবেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেওয়া রুমি মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত তিনি। ইনস্টাগ্রামে তাকে ১০ লাখের বেশি মানুষ অনুসরণ করেন। পাশাপাশি এক্স ও ফেসবুকে লাখো মানুষ অনুসরণ করেন তাকে।

 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit