বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা? সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স ‘ইরান যুদ্ধবিরতি চায়’, নতুন দাবি ট্রাম্পের উত্তরাধিকার সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা জাতীয় রাজস্ব বোর্ডের আইনি জটিলতায় অভিনেত্রী রিচা চাড্ডা

বেলজিয়ামে দুই কিলোমিটার দীর্ঘ টেবিলে একসঙ্গে ইফতার-ইস্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান ও ইস্টার সানডে উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির স্থাপন করেছে বেলজিয়াম। দেশটির বোরগারহাউটের আন্টভেরপ শহরে ৭ হাজার মুসলমান ও খ্রিস্টান একসঙ্গে ইফতার করেছেন এবং ইস্টার সানডের খাবার খেয়েছেন। এ জন্য শহরটির দুই কিলোমিটার রাস্তাজুড়ে একটার সঙ্গে আরেকটা লাগিয়ে টেবিল বসানো হয়েছিল।

জানা গেছে, গত বছর ইস্টার সানডেতে আন্টভেরপ শহরে এক কিলোমিটার রাস্তাজুড়ে সাজানো টেবিলে খাবার পরিবেশন করা হয়েছিল। চলতি বছর ইস্টার সানডে পড়েছে রমজানে। তাই কর্তৃপক্ষ ইস্টারের সঙ্গে ইফতারের ব্যবস্থা করার উদ্যোগ নেয়। পরিকল্পনা অনুযায়ী, আন্টভেরপ শহরের রাস্তার দুই পাশে বসানো হয় টেবিল। এতে ইফতার ও ইস্টারের পরিচিত সব খাবার পরিবেশন করা হয়। মুসলমান ও খ্রিস্টানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এতে অংশ নিয়েছেন। 

এই ইফতার-ইস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী পেট্রা ডি সাটার (গ্রোয়েন), বোরগারহাউটের মেয়র মারিয়ান এল ওসরিসহ (গ্রোয়েন) আরও অনেক রাজনীতিবিদ এবং সমাজকর্মী। 

সূত্র: দ্য ব্রাসেলস টাইমস 

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit