রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : সংবিধান সংস্কার পরিষদের সভা আহবনের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও আকাঙ্ক্ষার মূল্য পাওয়া যায়নি, তাই তারা আবারও জনগণের কাছে ফিরে যাবেন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে সংবিধান সংস্কারের বিষয়ে উত্থাপিত মুলতবি প্রস্তাবে কোনো কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘সংবিধান সংশোধন কমিটি’ নামক বিশেষ কমিটি গঠনের প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, জনগণ সংবিধান সংস্কারের জন্যই ভোট দিয়েছে। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থের দাবি নয়। জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে এখানে লঙ্ঘন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এর আগে দেশে অনুষ্ঠিত হওয়া তিনটি গণভোটের কোনোটিই এভাবে নিঃশেষ হয়ে যায়নি। সংসদে দাবি আদায়ে ব্যর্থ হওয়ার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আমরা আবারও জনগণের কাছে ফিরে যাবো। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ১১ দলীয় জোট দ্রুতই বৈঠকে বসে সিদ্ধান্ত জানাবে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট থেকে বিরত থাকার আহবান জানালেও তারা তাতে কান দেন নাই। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও একবার ওয়াকআউট করেছিলো বিরোধী দল।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit