বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

গোলাপগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এলিম চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ‘হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ’র পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। গতকাল তারাবির নামাজের পর সংঘের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এলাকার ১৩০টি পরিবারের হাতে তিনি এসব অর্থ তুলে দেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। অন্যান্য মাসের তুলনায় এ মাসের গুরুত্ব অনেক। এ মাসের প্রতিটি এবাদতের ফজিলতকে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং, সিয়াম সাধনার পাশাপাশি আমাদের বেশি বেশি দান খয়রাত করতে হবে।

সমাজের অসহায়-দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যাকাতের টাকা জনপ্রতি বন্টন না করে পুরো টাকা যেকোনো একজন অসহায়কে দান করুন। এতে ওই লোকটির কিছুটা হলেও উপকার হবে। একটা কিচ্ছু করতে পারে। ফলে অন্যের কাছে হাত পাতা থেকে বিরত থাকবে।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে উদ্দেশ্য করে এলিম চৌধুরী বলেন, ‘আমি সবসময়ই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। কতটা থাকতে পেরেছি সেটি আপনারাই ভালো জানেন। আপনাদের প্রতি আন্তরিকতায় আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আপনারাও যে আমাকে অন্তর থেকে ভালোবাসেন সেটি বলার অপেক্ষা রাখে না। এই অল্প দিনের সফল প্রচেষ্টায় উপজেলাবাসীর হৃদয়ে জায়গা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। আগামী নির্বাচনে আমি আপনাদের ন্যায় বিচার প্রত্যাশী। আশাকরি আপনারা আমাকে নিরাশ করবেন না।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি শাকের ইসলামের সভাপতিত্বে ও সংঘের সাবেক সভাপতি, হিলালপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ সুলেমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিলালপুর জামে মসজিদের মোতায়াল্লী রিয়াজ উদ্দিন, হিলালপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান, হিলালপুর জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক, হিলালপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রহুল আমিন।এসময় গ্রামের মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রবীন মুরব্বি আম্বিয়া মিয়া, কুনু মিয়া, আখলাছ মিয়া, মাতাব উদ্দিন, গিয়াস উদ্দিন, আহাদ মিয়া, খসরু মিয়া, উনু মিয়া, নুরুল হক, কাজু মিয়া, আব্দুল খালিক, আনা মিয়া, আব্দুর রব, তজন মিয়া।

সংগঠনের নেতৃবেৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ সভাপতি জিহান আহমদ, সিনিয়র সদস্য সাকির হুসাইন, সংঘের কার্যকর কমিটির সকল সদস্য ও গ্রামের যুব সমাজবৃন্দ।সার্বিক সহযোগিতায় ছিলেন সংঘের মূল উদ্যোক্তা সমাজ সেবক, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit