বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥

টানা দুই ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু হ্যাটট্রিকই নয়, আরও দুই গোলের অ্যাসিস্টও করেছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার। তার দুর্দান্ত পারফরম্যান্সের দিনে আবহা ক্লাবের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে আল নাসের। 

বয়সটা ৪০ এর কোঠায়। কিছুদিন আগেও দাপট দেখিয়েছেন ইউরোপিয়ান লিগে। মধ্যপ্রাচ্যে ফুটবরের বিপ্লব ঘটাতে এসেছেন আল নাসরে। খেলছেন রাজা হয়েই। 

তিন দিনের ব্যবধানে আল নাসরের জার্সিতে করেছেন দুটি হ্যাটট্রিক। আবহা ক্লাবের বিপক্ষে এদিন প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় রোনালদোরা। এই অর্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। যার প্রথম গোলটি করেন ফ্রি-কিক থেকে ১১ মিনিটে।

২১ মিনিটে জোড়া পূর্ণ করেন। এটিও চোখ ধাধানো ফ্রি-কিকে। ৪২ মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক।

ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৫তম হ্যাটট্রিক। এর মধ্যে ৩০টি করেছেন বয়সের কোঠা ৩০ ছোঁয়ার আগে। বাকি ৩৫টি হ্যাটট্রিক এসেছে পরবর্তী ১০ বছরে।

২৯ গোল নিয়ে এবার সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতাও রোনালদো

বয়স যে কেবলি একটি সংখ্যা, সেটা প্রমাণ করেই চলেছেন এই পর্তুগিজ সুপারস্টার।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit