বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

‘বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার কোনো দ্বৈরথ নেই’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপে তো সব কিছুকে ছাড়িয়ে যায়।

শ্রীলংকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করা কেন্দ্র করে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে। সেই ম্যাচে নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে না পারায় টাইমড আউটের আবেদন করেন সাকিব। সেই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি শ্রীলংকা। 

বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসার পরও দুই দলের মধ্যকার সিরিজে সেই উত্তেজনা দেখা যায়। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আভিস্কা ফার্নান্ডোকে আউট করে শরিফুল ইসলামের উদযাপনটা হয় বিশেষ। বাম হাত আড়াআড়ি রেখে ডান হাত দিয়ে ইশারা করেন হাতঘড়ির। ট্রফি জয়ের পর শরিফুলের অনুকরণ করে জবাব দেয় শ্রীলংকা। 

ওয়ানডে সিরিজ জিতে ট্রফি নিয়ে ফটোসেশনের আগে বিশ্বকাপে ম্যাথিউসের সেই আউটের ঘটনা নাটক করে দেখান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান। সেই নাটকে যোগ দেন শান্তও। তার কিছুই করার নেই বলে জানানোর অভিনয় করেন।

আজ শেষে হয়ে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও জিতেছে শ্রীলংকা। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো দ্বৈরথ নেই। এটা কেবলই দুই দলের মধ্যকার একটি ম্যাচ। ম্যাচ অবশ্যই স্পিরিট অনুযায়ী হবে এবং অবশ্যই কঠিন লড়াই হবে। এটা সব দলের বিপক্ষেই হবে।

 

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit