রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে  ঈদের অগ্রীম শুভেচ্ছা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামাল। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

তিনি আরও বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা।

এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জণ তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।

মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit