সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সিরিয়ায় ইসরাইলি হামলার জবাব দেবে ইরান, হুঙ্কার রাইসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ইসরাইলের বিমান অধিকৃত গোলান মালভূমি থেকে কনস্যুলেট ভবনকে হামলার নিশানা করেছিল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। তবে অন্যান্য ক্ষেপণাস্ত্র কনস্যুলেটে আঘাত হেনে গোটা ভবনই ধসিয়ে দিয়েছে এবং ভেতরে থাকা প্রত্যেকেই হতাহত হয়েছেন।

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হামলায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কুদস ফোর্সের ঊর্ধ্বতন কমান্ডার, দুজন ইরানি উপদেষ্টা ও রেভল্যুশনারি গার্ডের পাঁচ সদস্য রয়েছেন। এ হামলার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছেন, এই কাপুরুষোচিত অপরাধের জবাব দেয়া হবে।

তিনি আরও লেখেন, রেজিস্ট্যান্স ফন্টের যোদ্ধাদের বিশ্বাস ও ইচ্ছাশক্তির কাছে বারবার হেরে যাওয়ার পর ইহুদিবাদী শাসক নিজেকে বাঁচানোর জন্য অন্ধভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে।

রাইসি লেখেন, 

দিনের পর দিন আমরা রেজিস্ট্যান্স ফন্টকে শক্তিশালী হতে দেখছি আর একইসঙ্গে ইসরাইলের অবৈধ প্রকৃতির প্রতি স্বাধীন দেশগুলোর ঘৃণা দেখছি। এই কাপুরুষোচিত অপরাধের জবাব দেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit