বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

সিলেটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নগরীর আম্বারখানাস্থ গোল্ডেন টাওয়ারে ঢেউটিন বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণকালে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ৭ জানুয়ারীর কথিত ডামি নির্বাচনে গঠিত অবৈধ ডামি সরকার আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। এমনিতেই নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠী কষ্টে দিনাতিপাত করছে। আর সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকার পুরো বাজার ব্যবস্থাকে দলীয় সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়ার কারণে মানুষ রমজান মাসে খেজুরও খেতে পারছেনা। আওয়ামী দুঃশাসনের ফলে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এথেকে জাতিকে মুক্ত করতে আওয়ামী বাকশালীদের হঠাতে হবে। হামলা-মামলা, জুলুম-নিপীড়নে আমরা ভীত নই। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে অতিথিতে যে ভাবে ছিলে জাতীয়তাবাদী দল এবং আগামীতেও থাকবে। ইনশাল্লাহ।

ঢেউটিন বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, লল্লিক আহমদ চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, শোইয়াব আহমদ শুয়েব, লুৎফুর রহমান মোহন, মিজান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আফসর খান, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমানুজ্জামান লোকমান, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈদয় রহিম আলী রাশু, জামাল আহমদ খান, ফরহাদ আহমদ, আব্দুল মুমিন, রুবেল আহমদ, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit