রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান মনি (৫০) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে ২০ দিন পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির নাম তোফাজ্জল হোসেন ওরফে আলেক। তিনি দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর এলাকার আব্দুল হানিফের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখা নিষেধ করাকে কেন্দ্র করে কৃষ্ণেরচর এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুজ্জামান মনি। এ ঘটনায় ১৫ মার্চ নিহত মনিরুজ্জামান মনির এর ছোট ভাই আনিসুজ্জামান মানিক বাদী হয়ে দুর্গাপুর থানায় তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে ৭ জনের নামে মামলা করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ-জাহান জানান, ঘটনার পরপরই আসামিরা গা ঢাকা দেন। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামী তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। এ মামলার এখন পর্যন্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit